Sweet Amber Region: India

Bin Sheikh

চিনি আর বখুরের অদ্ভুত সুন্দর মিশ্রণ, নিচে আগরকাঠ ও অ্যাম্বারের ভারী ভিত — আমাদের সবচেয়ে দামি তেল।

Longevity
10h+
Gender
Unisex
Application
Roll-on
Region
India

Price range: ৳ 499.00 through ৳ 1,850.00

Size
Clear
SKU: WAFAA-BIN-SHEIKH Category:
  • Cash on delivery available. Pay when the parcel reaches you.
  • Fast service. Orders are confirmed and dispatched quickly.
  • Trouble ordering on the website? Message us on WhatsApp
Share Facebook X WhatsApp

সুগন্ধির নোট

শুরুর নোট

জাফরান, গোলাপ, ল্যাভেন্ডার, সিট্রাস, ওকমস

মাঝের নোট

চিনি, বখুর, জেসমিন, অর্কিড, ভায়োলেট

শেষের নোট

আগরকাঠ (উদ), অ্যাম্বার, প্যাচৌলি, সাদা মাস্ক, অ্যামব্রক্সান

ঘ্রাণের গল্প

২০১৭ সালে আহমেদ আল মাগরিবির “বিন শেখ” আরব বিশ্বে যা করেছিল, খুব কম সুগন্ধি তা পারে — এক বোতল থেকে একটা গোটা ঘরানা দাঁড়িয়ে গিয়েছিল। কারণটা এর গঠনে। শুরুতে জাফরান আর গোলাপ, সাথে সিট্রাসের একটা ঝিলিক — এতটুকু পর্যন্ত এটা আর দশটা আরবি আতরের মতোই। তারপর মাঝখানে এমন একটা জিনিস আসে যেটা এই ঘ্রাণটাকে আলাদা করে দিয়েছে: চিনি আর বখুর একসাথে। জ্বালানো ধুপের ধোঁয়ার সাথে মিষ্টি — শুনতে অদ্ভুত, নাকে অসাধারণ। আর সবার নিচে আগরকাঠ, অ্যাম্বার আর সাদা মাস্কের একটা ভারী ভিত, যেটা ঘণ্টার পর ঘণ্টা ধরে থেকে যায়। আমাদের সংগ্রহে এটাই সবচেয়ে দামি তেল, আর দামটা বোতলে না — ভেতরের ঘ্রাণে।

কখন পরবেন

শীতের সন্ধ্যা, বিয়ে, ঈদের রাত, বড় দাওয়াত। এটা ইচ্ছে করেই বড় ঘ্রাণ — ঢাকার গরম দুপুরে অফিসে পরলে আশপাশের সবাই টের পাবে, তাই দিনের বেলা এক টানের বেশি না।

ব্যবহারের নিয়ম

কব্জিতে এক টান, গলার পাশে এক টান — শুরু করার জন্য এটুকুই যথেষ্ট। বখুরের নোটটা কাপড়ে দারুণ বসে, তাই পাঞ্জাবির কলারে এক ফোঁটা দিলে সারা রাত থাকবে। লাগিয়ে কব্জি ঘষবেন না।

Additional information

Size

12ml, 15ml, 3ml, 6ml

Fragrance Family

Sweet Amber

Region

India

Longevity

10h+

Gender

Unisex

Application

Roll-on

Shipping & Delivery

Delivery Time

  • Inside Dhaka: 2–3 days
  • Outside Dhaka: 2–4 days

We provide home delivery all over Bangladesh.

Delivery partners: Pathao & Steadfast