সুগন্ধির নোট
শুরুর নোট
জাফরান, তায়েফি গোলাপ, বার্গামট
মাঝের নোট
আগরকাঠ (উদ), জেসমিন, চন্দন
শেষের নোট
অ্যাম্বার, সাদা মাস্ক, প্যাচৌলি
ঘ্রাণের গল্প
“মুখাল্লাত” শব্দটার মানেই মিশ্রণ। একটা মুখাল্লাত কোনো একটা ফুল বা কাঠের গন্ধ না — পারফিউমার নিজের হাতে ডজনখানেক তেল এক শিশিতে মিলিয়ে সপ্তাহের পর সপ্তাহ ফেলে রাখেন, যতক্ষণ না আলাদা করে কোনো একটা উপাদান আর চেনা যায়। এই পুরোনো আরব পদ্ধতিটাই SAATTCO তাদের ফ্রান্সের ল্যাবে আজও ধরে রেখেছে, আর গাজনি তাদের ভারী দিকের কাজ। প্রথম টানে জাফরান — শুকনো, প্রায় ধাতব একটা উষ্ণতা। মিনিট দুয়েকের মধ্যে গোলাপ এসে সেই ধারটা নরম করে দেয়। আর সবার নিচে আগরকাঠ, যেটা একবারে সব দেখিয়ে দেয় না; ঘণ্টার পর ঘণ্টা ধরে একটু একটু করে খোলে। যেদিন সন্ধ্যাটা আর দশটা সন্ধ্যার মতো না, সেদিনের জন্য এই শিশিটা।
কখন পরবেন
শীতের শুকনো ঠান্ডা বাতাস আর লম্বা সান্ধ্য অনুষ্ঠান — বিয়ে, দাওয়াত, ঈদের রাত। ঢাকার ভ্যাপসা গরমের দুপুরে এটা ইচ্ছে করেই ভারী ঠেকবে, তাই তখন এক টানের বেশি না।
ব্যবহারের নিয়ম
দুই কানের পেছনে এক টান, আর কব্জির ভেতরে এক টান। লাগিয়ে কব্জি ঘষবেন না — ঘষলে শুরুর জাফরানটা ফোটার আগেই থেঁতলে যায়। রাতে লাগালে সকালেও জামার কলারে ঘ্রাণটা পাবেন।
অন্য নামে খুঁজছেন? Mukhallat Ghazni, Mukhallat Gazni, Mukhallat Ghajni, Mukhallat Gajni, Mukhalat Ghazni, SAATTCO Ghazni, মুখাল্লাত গজনি, মুখাল্লাত গাজনি, গজনী আতর, ঘজনি — এই নামগুলোতে খুঁজলেও এটাই পাবেন।



